শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ২৪৮৭জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৫৬ সময় দেখুন

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রামক করোনা ভাইরাসে নতুন ২ হাজার ৪৮৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনে। এছাড়া, গত একদিনে করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট ৩ হাজার ৩৯৯ জন প্রাণ হারালেন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, ৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৪টি। আগের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৫৯টি। এতে ২ হাজার ৪৮৭ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর