বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়া যেতে ভারত যেতে হবে না : এবার ঢাকা থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২১৪ সময় দেখুন

ঢাকা, ২০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আর নয় ভারতের দারস্থ হওয়া। এখন থেকে ঢাকা থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলে একথা জানিয়েছেন।

 

টনি বার্ক জানান, এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদকে জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

 

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেন। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কাছে ঢাকা থেকে সেদেশের ভিসা প্রসেস করার অনুরোধ জানান।

 

এর আগে ভারতের নয়াদিল্লি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করতো অস্ট্রেলিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর