শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সাংবাদিক মনির হায়দার  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন

ঢাকা,০৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাংবাদিক মনির হায়দার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।

 

মনির হায়দারকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

জানা গেছে, জাতীয় ঐক্য তৈরিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রাখতে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

মনির হায়দার প্রায় তিন দশক ধরে দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায়যায় দিন, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এ ছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও সুপরিচিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর