শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ওয়াশিংটন আদালত জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত করলো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২২০ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর। এর ফলে ট্রাম্পের আদেশ আগামী ১৪ দিন কার্যকর হবে না। খবর এপির।

 

ট্রাম্পের নির্বাহী আদেশে নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বলা হয়েছিল। এটি দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিরুদ্ধে। বিচারক কফেনর বলেছেন, ‘এটি স্পষ্টভাবে অসাংবিধানিক।’

 

এই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য ও নাগরিক অধিকার রক্ষাকারী সংগঠন মামলা করেছে। আদালতের স্থগিতাদেশকে তারা স্বাগত জানিয়ে মন্তব্য করেছে যে, কোনো প্রেসিডেন্টই নিজের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারেন না।

 

এদিকে বিচারকের এ আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর