শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বাইডেনের দাবি নিষেধাজ্ঞার কারণে ‘কঠিন অবস্থায়’ রুশ প্রেসিডেন্ট পুতিন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডন কঠোর নিষেধাজ্ঞা আরোপের কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কঠিন অবস্থায়’ পড়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বাইডেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

 

বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি, তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনো শ্বাস-প্রশ্বাসের জায়গা নেই।’

 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আর মাত্র কয়েক দিন বাকি আছে উল্লেখ করে বাইডেন আরও বলেন, ‘যদি পশ্চিমা সমর্থন অব্যাহত থাকে, তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়ী হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর