বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সরকার একটি নতুন ও ভারসাম্যপূর্ণ মজুরিকাঠামো ঘোষণা করেছে : মাহদী আমিন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার এবং উন্নত জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার একটি নতুন ও ভারসাম্যপূর্ণ মজুরিকাঠামো ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার কথা মাথায় রেখেই নতুন এই কাঠামো তৈরি করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা বলেন, জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরিকাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের বৈশ্বিক অর্জনের মূল কারিগর শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা ও ত্যাগ। তাঁদের কর্মসংস্থান ও পরিবারের সংগ্রামের প্রতি দায়বদ্ধতা থেকেই নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে সব পক্ষের ঐকমত্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের আর্থসামাজিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। পরে পক্ষ থেকে এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

নতুন কাঠামো অনুযায়ী মজুরি বৃদ্ধির বিস্তারিত তথ্য নিম্নরূপ

গ্রেড-১: সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটরসহ সংশ্লিষ্টদের মাসিক মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ৪৩ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে।

গ্রেড-২: কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, কলার জয়েন্টার ও কাফ মেকারদের মাসিক মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এখানে বৃদ্ধির হার ৪০ দশমিক ১১ শতাংশ।

গ্রেড-৩: জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৪১ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গ্রেড-৪: হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। এই গ্রেডে মজুরি বৃদ্ধির হার ৩৬ শতাংশ।

মাহদী আমিন আরও জানান, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা নিয়ম অনুযায়ী ওভারটাইম ও বোনাস সুবিধাও পাবেন, যা তাদের মাস শেষে মোট আয় বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি মনে করেন, শিল্প মালিকদের বিনিয়োগে আস্থা এবং শ্রমিকদের কর্মক্ষেত্রে মর্যাদা বজায় থাকলেই এ খাত টেকসই হবে।

সবশেষে শ্রমিক ও মালিকপক্ষের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব। কোনো ধরনের বিভ্রান্তি বা উসকানিতে কান না দিয়ে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। সরকারের লক্ষ্য হলো এমন একটি শিল্প ব্যবস্থা গড়ে তোলা, যেখানে বিনিয়োগ সুরক্ষিত থাকবে এবং শ্রমিকরা তাঁদের প্রাপ্য অধিকার ও উন্নত জীবনমান নিশ্চিত করতে পারবেন। তাই তাঁদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। তাঁর মতে, শ্রমিক–মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর