বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে বড় ধরনের সাংগঠনিক অস্থিরতা দেখা দিয়েছে। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে চরম অসন্তোষ প্রকাশ করে ইউনিয়ন শাখার ছয় নেতা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকালে স্থানীয় গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

পদত্যাগকারী নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা। সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তাঁরা উল্লেখ করেন যে, দীর্ঘদিন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও বর্তমান সাংগঠনিক পরিস্থিতিতে কাজ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে তারা দল থেকে পদত্যাগের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

একই সঙ্গে ছয় নেতার পদত্যাগের বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইউনিয়ন বিএনপির সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমে এই সিদ্ধান্তের কী প্রভাব পড়বে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। যদিও এখন পর্যন্ত পাটগাতী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর