বগুড়া কর অঞ্চলের কার্যালয় বিভিন্ন গ্রেডের মোট ৩৬টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীকে https://taxbog.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরুর সময় ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা এবং আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
Leave a Reply