শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

অমর একুশে গ্রন্থমেলা ২০২৭: রূপান্তরের পথে এক নতুন সম্ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১০৯ সময় দেখুন

অমর একুশে গ্রন্থমেলা বাংলাদেশের সর্ববৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব।

এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং বাঙালির ভাষা আন্দোলন, মুক্তচিন্তার বহিঃপ্রকাশ এবং সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য মিলনমেলা।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা থেকে জন্ম নেওয়া এই মেলা কালের বিবর্তনে লেখক, পাঠক ও প্রকাশকদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে।

তবে সময়ের চাহিদায় পাঠাভ্যাস ও প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে এই উৎসবকে আধুনিক, আন্তর্জাতিক মানের এবং পাঠকবান্ধব করে তোলার দাবি এখন জোরালো হয়েছে। ১৯৭২ সালে চিত্তরঞ্জন সাহার উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে যে ক্ষুদ্র পরিসরে বই প্রদর্শনী শুরু হয়েছিল, আজ তা জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সময় বদলেছে, পাঠাভ্যাস বদলেছে, প্রযুক্তি বদলেছে।

২০২৭ সালের অমর একুশে গ্রন্থমেলা এই রূপান্তরের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। বাংলা একাডেমি ও প্রকাশক সমিতিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ফেব্রুয়ারিকেন্দ্রিক প্রথাগত সময়সূচি থেকে সরে আসার এই সিদ্ধান্তের পেছনে রোজার মাসসহ বিভিন্ন অর্থনৈতিক ও ব্যবসায়িক দিক বিবেচনায় রাখা হয়েছে। যদিও এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বা ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে এটি ভুলে যাওয়া উচিত নয় যে বইমেলা একটি বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ড। মুদ্রণ, বাঁধাই ও প্রকাশনা শিল্পের সাথে জড়িত হাজারো মানুষের জীবিকা এই মেলার ওপর নির্ভরশীল। একুশে বইমেলার সঙ্গে ফেব্রুয়ারি মাসের সম্পর্ক ঐতিহাসিক ও আবেগময়। লেখক, প্রকাশক, মুদ্রণশিল্প, বাঁধাইশিল্প, পরিবেশক এবং হাজারও কর্মজীবী মানুষের জীবিকা এর সঙ্গে সম্পৃক্ত। অমর একুশে গ্রন্থমেলার বৈশিষ্ট্য অনুসারে এটি হচ্ছে মূলত পাবলিক বুক ফেয়ার।

মেলার সময়সূচি পরিবর্তিত হলেও একুশের আদর্শ ও ভাষা আন্দোলনের ইতিহাসকে কোনোভাবেই গৌণ করা যাবে না। মেলা প্রাঙ্গণে ভাষা আন্দোলনভিত্তিক বিশেষ প্রদর্শনীর আয়োজন, ভাষা শহীদদের স্মরণে বিশেষ কর্মসূচি এবং তরুণ প্রজন্মের জন্য ইন্টারঅ্যাকটিভ ইতিহাসের উপস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম মেলার মূল স্পিরিট হিসেবে অব্যাহত রাখতে হবে। বইমেলার কেন্দ্রবিন্দু হওয়া উচিত পাঠক; কিন্তু দুঃখজনকভাবে মেলার পরিধি বাড়লেও পাঠকের অভিজ্ঞতা উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়নি। বইয়ের উৎপাদন, বিপণন ও পাঠকের কাছে পৌঁছানোর পদ্ধতিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

শিশুচত্বরকে কেবল বাণিজ্যিক বই বিক্রির স্থান হিসেবে না রেখে একটি সৃজনশীল শিক্ষাকেন্দ্রে রূপান্তর করা সময়ের দাবি। সেখানে গল্পপাঠ, লেখক-শিশু সংলাপ, চিত্রাঙ্কন, কমিকস নির্মাণ ও বিজ্ঞান কর্মশালার মতো সৃজনশীল আয়োজন থাকা বাঞ্ছনীয়। বিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের দলগত পরিদর্শন এবং সরকারি-বেসরকারি উদ্যোগে ‘বই ভাউচার’ চালুর বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। আজকের শিশুপাঠকরাই ভবিষ্যতের জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মূল কারিগর।

প্রযুক্তিনির্ভর স্মার্ট বইমেলার কোনো বিকল্প নেই। ২০২৭ সালের মেলায় একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা প্রয়োজন, যেখানে ইন্টারঅ্যাকটিভ মানচিত্র, প্রকাশকদের বিস্তারিত তালিকা, নতুন বইয়ের ক্যাটালগ, লেখক পরিচিতি ও অনুষ্ঠানসূচি থাকবে। পাঠক সহজেই যাতে পছন্দের লেখকের স্টল খুঁজে পান, তার ব্যবস্থা করতে হবে। প্রতিটি স্টলে কিউআর কোড এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক হওয়া দরকার। অনলাইন বইমেলার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল ও প্রবাসীদের কাছেও বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এছাড়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার সম্পাদনা ও আন্তর্জাতিক বিপণনে সহায়তা করতে পারে, তবে সৃজনশীলতা ও মেধা সুরক্ষার বিষয়টি কঠোরভাবে পালন করতে হবে। অথচ শিশুদের বইয়ের প্রতি আকৃষ্ট করার প্রাতিষ্ঠানিক উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্যের প্রসার ঘটানোর লক্ষ্যে মেলায় ‘ইন্টারন্যাশনাল রাইটস অ্যান্ড ট্রান্সলেশন সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। ফ্রাঙ্কফুর্ট বা লন্ডনের বইমেলার আদলে এখানে আন্তর্জাতিক প্রকাশনা বাণিজ্য, অনুবাদক ও সাহিত্য এজেন্টদের সাথে পেশাদার বৈঠকের ব্যবস্থা করা যেতে পারে। বাংলা সাহিত্যের বিশ্বায়নের জন্য শুধু ভালো বই লেখাই যথেষ্ট নয়; বরং মানসম্পন্ন অনুবাদ ও দক্ষ বিপণন ব্যবস্থাও সমান প্রয়োজন।

প্রতিবছর বিপুল সংখ্যক বই প্রকাশিত হলেও মান নিয়ন্ত্রণে ঘাটতি থেকে যাচ্ছে। সম্পাদনা, প্রুফ সংশোধন ও মুদ্রণে পেশাদারত্বের অভাব স্পষ্ট। প্রকাশকদের বছরব্যাপী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে যাতে মেলার তাড়াহুড়োয় মান নষ্ট না হয়। এছাড়া লেখকের রয়্যালিটি পরিশোধে স্বচ্ছতা বজায় রাখা প্রকাশনা শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে সহায়ক হবে। প্রকাশনা শিল্পের স্থায়িত্বের জন্য শুধু মেলা নয়, বরং সারা বছর জেলা পর্যায়ে বইয়ের দোকান ও পাঠাগার শক্তিশালী করা প্রয়োজন।

পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলা একাডেমির নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে, যেখানে লেখক, প্রকাশক, প্রযুক্তিবিদ ও প্রশাসন থাকবে। স্টল বরাদ্দ থেকে শুরু করে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য পৃথক দায়িত্ব কমিটি কাজ করবে। মেলা শেষে আয়-ব্যয় ও পাঠক সন্তুষ্টির ওপর পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা উচিত। বাংলাদেশে পাঠাভ্যাসের সংকট নিয়ে আমরা প্রায়ই উদ্বেগ প্রকাশ করি।

পরিশেষে, বইমেলা পাঠাভ্যাস তৈরির একটি শক্তিশালী অনুঘটক হলেও জাতীয় পর্যায়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই। জেলা-উপজেলায় কার্যকর পাঠাগার স্থাপন এবং জাতীয় গ্রন্থনীতি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক বিনিয়োগ বাড়াতে হবে। অমর একুশে গ্রন্থমেলা ২০২৭ কেবল একটি বার্ষিক উৎসব না হয়ে, হয়ে উঠুক বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক জাগরণের এক নতুন সূচনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর