রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মাইনজকে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষে বায়ার্ন মিউনিখ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

বুন্দেসলিগায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে বায়ার্ন মিউনিখ। মাইনজের মাঠে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ম্যাচের ১৪তম মিনিটে হ্যারি কেইনের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোশুয়া কিমিখের দুর্দান্ত শটে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ আসলেও গোল আসেনি। বিরতির ঠিক আগে মাইনজের জে-সুং লির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই পরিস্থিতির মাঝেই চোটের কবলে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। জোশুয়া কিমিখ ও লেনার্ট কার্লের গোলে জয় পেয়েছে বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী তরুণ লেনার্ট কার্ল। কেইনের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ মুহূর্তের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মাইনজের হয়ে ফিলিপ টিয়েটজ একটি গোল শোধ করলেও তা জয়ের পথে বাধা হতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল।

এই জয়ে ৯ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর