রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দুই সদস্যের এই নতুন কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই কমিটির পূর্ণাঙ্গ রূপ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের আগের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী ওই কমিটি বিলুপ্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর