মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ঢাকা ও চট্টগ্রামের একাংশে আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের একাংশে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এই আকস্মিক বিভ্রাটের ফলে সচিবালয় এবং বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে। গ্রিড বিপর্যয়ের কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপিডিসি থেকে তাদের জানানো হয়েছে— গ্রিড বিপর্যয়ের কারণেই মূলত সচিবালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সূত্রে জানা গেছে, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা বর্তমানে বিদ্যুৎহীন। এছাড়া চট্টগ্রামেরও একটি বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিড থেকেই এই সমস্যার সূত্রপাত হতে পারে, তবে ত্রুটির সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বর্তমানে ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে জোরেশোরে কাজ করছেন প্রকৌশলীরা। তারা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, বনশ্রী ও খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে ও তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ নিশ্চিত করেছে যে, দেশের উত্তরাঞ্চলসহ অন্য সব অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি সচল ও স্বাভাবিক রয়েছে। বিপর্যয়ের সুনির্দিষ্ট প্রযুক্তিগত কারণ উদঘাটনে অনুসন্ধান চলমান রয়েছে এবং গ্রিডের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর