শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

রিজভী: মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে রিজভী জানান, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে। কোনো মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করলে জনগণ তা সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির রাজনৈতিক সমঝোতা বা আঁতাতের অভিযোগ নিয়ে তিনি বলেন, যারা এমন দাবি করছেন তাদের অবশ্যই সেই চুক্তির প্রমাণ ও নথিপত্র হাজির করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর