শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১ : ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীদের হামলায় অসীম কুমার দাস (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধ দখলের জন্য আনা মালামাল সরিয়ে দেয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাস বাড়ি সংলগ্ন নাল জমির (খতিয়ান নং- ৪১৮, ৪১৪, ৪১৫ সহ অন্যান্য, মোট ৫ একর ৮২ শতাংশ) মালিকানা ও ভোগদখল নিয়ে সুনিল কুমার দাস ও গোপাল চন্দ্র দাস গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ সংক্রান্ত বিষয় নিয়ে পটুয়াখালী বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা (নং- ৫২৫/২০২১) চলমান রয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ৮ অক্টোবর সকালে বিবাদীরা জোরপূর্বক ওই বিরোধপূর্ণ জমিতে সীমানা পিলার বসানোর চেষ্টা করে। এতে বাধা দিলে প্রতিপক্ষরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

​পরবর্তীতে আজ ২৩ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টার দিকে বিবাদী প্রতিপক্ষ গোপাল চন্দ্র দাস, কালী দাস, রবি চন্দ্র দাস, সঞ্জীব চন্দ্র দাস, পঙ্কজ দাস, রিপন চন্দ্র দাসসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বহিরাগত লোক পটুয়াখালী থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে একটি লাল রঙের গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ২১-৭৯৩৬) ভাড়াটে সন্ত্রাসী এনে আবার জমি দখলের চেষ্টা চালায় এবং ঘর উত্তোলনের মালামাল জড়ো করে। এসময় বাধা দিতে গেলে অসীম কুমার দাসকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​ঘটনার সময়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে দুমকি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং ঘর তোলার মালামাল সরিয়ে জমি পরিষ্কার করে দেয়।

​এ বিষয়ে অভিযোগকারী সুনিল কুমার দাস (৭৫) বলেন, “আমাদের পৈতৃক ও ক্রয়কৃত ৫ একর ৮২ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা থাকা সত্ত্বেও বিবাদীরা ভাড়াটে সন্ত্রাসী এনে জোরপূর্বক ঘর তুলে জমি দখলের পাঁতারা করছে। তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।”

​অভিযোগের বিষয়ে বিবাদী রবি চন্দ্র দাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর