বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমানকে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩২ সময় দেখুন

অসুস্থ বোধ করায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। অসুস্থ অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়।

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক জানান, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাঁকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। নিজের দ্রুত সুস্থতার জন্য রাজশাহীর সর্বস্তরের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর