মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিনকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। দলের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা চারিত্রিক স্খলনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে সংগঠনের ভোলা জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, মাওলানা আব্বাস উদ্দিন রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর কথোপকথন চালাতে দেখা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে গত রোববার সংগঠনের কেন্দ্রীয় কমিটি তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। জেলা শাখার সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের সত্যতা পাওয়ায় আব্বাস উদ্দিনকে সাংগঠনিক দায়িত্ব থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা আব্বাস উদ্দিন। তিনি দাবি করেন, ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তার ভাষ্যমতে, কিছুদিন আগে তার মোবাইল ফোনটি চুরি হয়েছিল। সেই ফোনটি হাতিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর