মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দুই বিমানবন্দরে সোনা ও আইফোন উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন

দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭৩৩ গ্রাম সোনা ও একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ককরসহ উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত সোমবার ঢাকার হজরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এই অভিযানগুলো পরিচালিত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা ফাতেমা তুজ জোহরা নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৯৯ গ্রাম স্বর্ণালংকার এবং একটি আইফোন ১৮ প্রো ম্যাক্স জব্দ করা হয়। একই সময়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে মোট ৪৩৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এ ছাড়া একই অভিযানে একটি আইফোনও জব্দ করা হয়।

চট্টগ্রামে জব্দ হওয়া সোনার মধ্যে যাত্রী তানবীর হাসানের জুতার ভেতর থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের দেহ ও ব্যাগেজ তল্লাশি চালিয়ে ১১৭ গ্রাম ওজনের আরও একটি সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। চোরাচালান প্রতিরোধে উভয় বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর