শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে মোবাইলের দোকানে চুরি, ১৬ লাখ টাকার মালামাল উধাও

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার পিরতলা বাজারে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের মোবাইল ফোন ও দামী ঘড়ি নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পিরতলা বাজারের ভূইয়া এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের কর্মচারী মো. কামরুল জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের তালা নেই। পরে ভেতরে প্রবেশ করে শোকেসে রাখা অধিক মূল্যের কয়েকটি মোবাইল ফোন ও কিছু দামী ঘড়ি খুঁজে না পেয়ে দোকান মালিককে খবর দেন।

দোকানের মালিক মো. মাসুদ ভূইয়া বলেন, সকালে খবর পেয়ে দোকানে এসে দেখেন মূল্যবান মোবাইল ফোন ও দামী ঘড়ি চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি দুমকি থানায় বিষয়টি জানান। প্রাথমিক হিসাবে প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় পিরতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর