মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে বহিরাগতরা ঢুকে পড়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ১৪ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ উঠেছে। রাজধানীর উত্তরায় আন্দোলনস্থলে কয়েকজন নিজেদের শিক্ষার্থী পরিচয় দিতে না পেরে সেখান থেকে চলে যান। আজ মঙ্গলবার উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনের সময় এ ঘটনা দেখা যায়।

সকাল থেকে ওই সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সেখানে উপস্থিত কয়েকজনের পরিচয় জানতে চাইলে একজন বলেন, তিনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী নন।

কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের সমর্থন জানাতে এসেছেন। পরে তিনি নিজেকে একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে দাবি করেন।

আরেক ব্যক্তিও নিজেকে মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দেন। তবে কোন শ্রেণিতে পড়েন এ প্রশ্ন করা হলে তিনি দৌড়ে সেখান থেকে চলে যান। এ ছাড়া আরও কয়েকজন আন্দোলনে অংশ নিলেও তারা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

আইনশৃঙ্খলাবাহিনী ও বিএনপি বলছে, সরকারকে বিব্রত করতে একটি কুচক্রী মহল বহিরাগতদের আন্দোলনে পাঠাচ্ছে। তাদের এই ধরণের অপতৎপরতা সফল হবে না। এই আন্দোলনের পেছনে কাদের অসৎ উদ্দেশ্য ও ইন্ধন রয়েছে তা নিয়ে গোয়েন্দারা কাজ করছে।

এদিকে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অসন্তোষের জেরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

আজ বিকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়েও অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন তারা। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

রাজধানীর উত্তরা ছাড়াও বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনদফা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব দাবি পূরণে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা।

দাবিগুলো হলো- শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত।

শিক্ষার্থীরা বলছেন, ক্ষমা চাওয়ার ইস্যুটা এসেছে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে। যে অডিও ক্লিপে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেন মন্ত্রী। এরপরেই মন্ত্রীর অপসারণ চেয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর