টেকনাফ, (কক্সবাজার), ১২ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): অদ্য ১২ জুলাই ২০২৬ তারিখ ১২০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-১৯ হতে ০২ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে ০১ কিঃ মিঃ উত্তর দিকে এবং শূন্য লাইন হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিলের গুইল্লাখালী নামক স্থান দিয়ে ০২ জন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশে ভিতরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং (১) মোহাম্মদ আফসার উদ্দিন (২৮), পিতা-আজিম উদ্দিন, গ্রাম-পূর্ব ফারির বিল ও (২) লোকমান হাকিম (২৯), পিতা-আমির হোসেন, ডাকঘর-পালংখালী, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে তল্লাশী করে বাংলাদেশী ১২,৪৮,৩০০/- (বার লক্ষ আটচল্লিশ হাজার তিনশত) টাকা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বাংলাদেশ হতে মায়ানমারে সার ও তৈল পাচার করে বাংলাদেশী টাকা নিয়ে আসছিল। উল্লেখ্য যে, তাদেরকে আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি। আজ রবিবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।
Leave a Reply