সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ধামরাই পৌরসভা জুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ধামরাই (ঢাকা), ০৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ধামরাই গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাই পৌরসভাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।

ধামরাইয়ের কৃতি সন্তান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়। এরই ধারাবাহিকতায় ধামরাই পৌরসভার পাঠানটোলা ও কালিয়াগার এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নাজমুল হাসান অভির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে তালগাছসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় নাজমুল হাসান অভি বলেন, “আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে ধামরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ড, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং খোলা জায়গায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করা হবে। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ধামরাই গড়তে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ডলি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক নেতা জনি, ছাত্রনেতা আরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর