মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

দুই অতিরিক্ত আইজিপি ও একজন ডিআইজি অবসরে গেলেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৬ সময় দেখুন

ঢাকা, ৩০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় পুলিশের দুইজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) অবসরে গেছেন।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ডিআইজি মো. আবুল খায়ের। মঙ্গলবার নিজ নিজ ইউনিট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তারা।

অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখার আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন। একটি ইসলামিক রাজনৈতিক দলের অনুসারী হিসেবে তাকে নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে।

অন্যদিকে চলতি মাসের ৪ জুন রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সেসময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে ছিলেন। একই পদে থেকে তাকে অবসরে যেতে হলো। গত ২৮ জুন পুলিশের চার অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হলেও রেজাউল করিম মল্লিককে কোথাও পদায়ন করা হয়নি। যা নিয়ে বেশ সমালোচনা হয়। পুলিশের এই কর্মকর্তা ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ছিলেন। গতবছরের ১২ এপ্রিল রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।

সূত্র জানায়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনের সময় রেজাউল করিম মল্লিক রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারে ভূমিকা রাখেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বঞ্চনার শিকার হন বলেও জানা যায়।

অন্যদিকে ডিআইজি আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিন কর্মকর্তার শেষ কর্মদিবসে সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর