বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দূর্নীতির দায়ে বহিস্কৃত সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৩ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ৩০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দূর্নীতির দায়ে বরখাস্তকৃত চেযারম্যান সেলিমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হলো আজ।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সেলিমের দূর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইউনিয়নবাসী।

চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির কারণে অতিষ্ট ইউনিয়নবাসী জানান, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সহযোগী খ্যাত চেয়ারম্যান যাতে পূনঃরায় পরিষদে ফিরতে না পারেন সে কারণে আজ ৩০ শে জুন, মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। হাফিজুর রহমান সেলিমের চুড়ান্ত বহিস্কারের দাবিতে ওই মানববন্ধনে স্থানীয়রা তাঁদের ক্ষোভের কথা তুলে ধরেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সেলিম চেয়ারম্যান একজন দূর্নীতিবাজ এবং ফ্যাসিস্টের দোসর, ইউনিয়নের উন্নয়নের নামে বরাদ্দকৃত ফান্ডের সমুদয় অর্থ বিভিন্ন কৌশলে ক্ষমতার দাপট দেখিয়ে আত্মসাৎ করেন। সে কারণে তাঁকে নির্বাচনের দু’বছরের মধ্যেই বহিস্কার করে ১৬/০১/২০২৫ খ্রিঃ তারিখে প্রশাসক নিয়োগ দেন স্থানীয় সরকার প্রশাসন। মানববন্ধন সমাবেশে উপস্থিত ছোট রসুলপুরের আব্দুল জলিল জানান, সেলিম চেয়ারম্যান নিজেকে একজন ক্ষমতাধর ব্যক্তি মনে করেন। তিনি নিজেকে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ভাই দাবি করে ক্ষমতার দাপট দেখিয়ে চলেন বলে জানা গেছে।

উল্লেখ যে,২০২২ সালের স্থানীয় সরকার নির্বাচনে তৎকালীন আওয়ামীলীগ সরকার মনোনীত শহীদ পরিবারের নৌকার প্রার্থী মোদাব্বেরুল ইসলাম সাজুকে ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক কারচুপির মাধ্যমে পরাজিত করেন বলে জানা গেছে। বর্তমানে সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক প্রশাসক হিসেবে নিয়োজিত আছেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর