মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ০৯ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেন। আজ সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে ইরান থেকে কোনো ধরনের সামরিক আক্রমণ চালানো হয়নি। ইরানের ভূখণ্ড থেকে এসব দেশের দিকে কোনো আক্রমণ শুরু করা হয়নি।

তিনি বলেন, যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তার কিছু হয়তো সাজানোও হতে পারে। আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলা সাজিয়ে ঘটাতে পারে।

এদিকে উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর