প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
রিপোর্টার নাম
আপডেটের সময় :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
২৭৮
সময় দেখুন
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ঢাকা, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মন্ত্রিপরিষদ সচিবের পরে এবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার এ নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিরাজ উদ্দিন ২০২৪ সালের ২ অক্টোবর চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ সালের বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন তিনি। পরে ২০১৬ সালে অবসরে যান। বিভিন্ন বিষয়ে তিনি ৩২টি বই লিখেছেন। এর আগে গত রবিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করা হয়।
ঢাকা, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মন্ত্রিপরিষদ সচিবের পরে এবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার এ নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিরাজ উদ্দিন ২০২৪ সালের ২ অক্টোবর চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অর্থনীতিতে স্নাতকোত্তর সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ সালের বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব অবস্থায় ওএসডি হন তিনি। পরে ২০১৬ সালে অবসরে যান। বিভিন্ন বিষয়ে তিনি ৩২টি বই লিখেছেন।
এর আগে গত রবিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করা হয়।
Leave a Reply