শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

উত্তরায় ফার্নিচার মার্কেট ও কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ সময় দেখুন
ঢাকা, ২৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে জমজম টাওয়ারের পেছনে ফার্নিচার মার্কেট ও কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

বুধবার সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর