বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার পে-স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত কিংবা গেজেট প্রকাশ করবে না : জ্বালানি উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ সময় দেখুন
ঢাকা, ২৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার পে-স্কেল নিয়ে কোনো সিদ্ধান্ত কিংবা গেজেট প্রকাশ করবে না।বর্তমান সরকার কেবল কাজ এগিয়ে রেখেছে, নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবে।

পে-স্কেল নিয়ে ফাওজুল কবির বলেন, সরকারি চাকুরেদের পে-স্কেলের জন্য অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করেছিল। কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। তবে এই সরকার পে-স্কেল নিয়ে কোনো গেজেট প্রকাশ করবে না। এমনকি সিদ্ধান্ত গ্রহণ কিংবা বাস্তবায়নও করবে না।

আগামী নির্বাচিত সরকার এসে যাতে দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে পারে সেজন্য বর্তমান সরকার অনেক কাজ এগিয়ে রেখেছে বলে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকার পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর