সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ সময় দেখুন

ঢাকা, ২২ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

 

তিনি বলেন, পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

 

এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

 

তারেক রহমান বলেন, হাজার হাজার গুম খুনের বিনিময়ে আজকে আমরা এখানে লক্ষজনতা একত্রিত হয়েছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম গিয়েছিলো। তাই আমি বলেছি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ।

 

বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর উন্নয়নের নামে দেশের কোটি টাকা টাকা লুট হয়েছে। তার প্রমাণ ঢাকা থেকে সিলেট আসতে যে সময় লাগে তা লন্ডন যেতে এত সময় লাগেনা।

 

তারেক রহমান বলেন, দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই। সেটা হয় দেশের ভিতর না হয় দেশের বাইরে। আমরা যুবক ভাইদের স্বাবলম্বী করতে চাই।

 

তিনি বলেন, গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।

 

গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

 

বিএনপির চেয়ারম্যান বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে।

 

ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। পুরো মাঠ এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ব্যানার, ফেস্টুন আর দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

 

নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ধানের শীষ আর তারেক রহমান স্লোগান।

 

প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর