মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

পটুয়াখালী-১ আসনের বিএনপির ৪ ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ চারটি ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটিগুলোর কার্যক্রম স্থগিত থাকবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আদেশে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

তবে বিজ্ঞপ্তিতে কমিটিগুলোর কার্যক্রম স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানো কিংবা অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিটের বিদ্যমান কমিটির কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর