মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

এবারের সংসদে নৃত্যগীত হবে না, সন্ত্রাসীদের জায়গা হবে না : এই সংসদে মানুষের কথা বলা হবে : সালাহউদ্দিন আহমদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ সময় দেখুন

চকরিয়া (কক্সবাজার), ১৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা এমন একটি সংসদ বির্নিমাণ করতে চাই, যে সংসদে আর শুধু নৃত্যগীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এ দেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।’

 

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর সংসদে আইন প্রণয়ন করা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই যেখানে আর প্রশংসার স্তুতিবাক্যের প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবে, সেই সংসদে বিরোধিতা থাকবে। এমন সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই। সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না।

 

তিনি বলেন, এই নির্বাচন জাতির বাঁক বদলে গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে। তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সেসব প্রতিষ্ঠান কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা নেত্রীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর