সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরে স্বর্ণের যাদুঘর তৈরির ব্যানার নিয়ে ঘোরাঘুরি করা গোপালগঞ্জের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ সময় দেখুন

ঢাকা, ০৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ব্যানারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম–হাসান তারেক মোল্লা ওরফে মোল্লা তারু। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার একটি সূত্র।

 

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ধানমন্ডি মডেল থানাধীন ৩২ নম্বর এলাকায় টহলরত পুলিশ সদস্যরা সন্দেহজনক গতিবিধির কারণে তারেক হাসান মোল্লা নামে ওই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা।

 

আটকের পর দেহ তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে লেখা ছিল, “নাম পরিবর্তন, বঙ্গ অস্তিত্ব যাদুঘর। এই যাদুঘরটি বাংলাদেশের সমস্ত জনগণের সহযোগিতায় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঘোষণায়, মোল্লা তারু।”

 

পরবর্তীতে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে ধানমন্ডি মডেল থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর