মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে, ভালো নির্বাচনী পরিবেশ রয়েছে : প্রেস সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৬ সময় দেখুন

ময়মনসিংহ, ০৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এখনো ভালো নির্বাচনী পরিবেশ রয়েছে।

 

তিনি বলেন, দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

 

প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই দেশে এসেছে পীর-দরবেশদের হাত ধরেই। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

 

বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।

 

এর আগে এদিন সকালে নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন তিনি। মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে। মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে, একই সঙ্গে মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর