মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ০৮ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলা সালথা উপজেলা ভল্লবদি ইউনিয়ন বিষ্ণুনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ার আয়োজন করা হয় । আজ ০৮/০১/২০২৬ ইং তারিখে বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ভল্লবদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান মাস্টার, পরিচালনা করেন : সালথা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ শরিফুল ইসলাম( ওলি)
উক্ত দোয়া মাহফিলে ভল্লবদি ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো:নান্নু মোল্লা, মো : জাকির হোসেন, মো : ইবাদত মিয়া প্রমুখ। সার্বিক আয়োজনে ও সহযোগিতায় চিলেন-মো : এবাদত মোল্লা।
সভায় সভাপতি মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ও শামা ওবায়েদের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply