মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  পটুয়াখালীর দুমকি লেবুখালী ইউনিয়নে কার্তিপাশ গ্রামে মার্কজুল নুরানি মাদ্রাসায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া  মোনাজাত অনুষ্ঠিত।

 

৪-১-২০২৬রবিবার বাদ মাগরিব  দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং মরহুমার আত্মার মাগফেরাত শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ফোরকান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরিফ, আরও উপস্থিত ছিলেন, মো ফারুক ফকির, মো: সাগর হাওলাদার, নাসির সিকদার, আলমগীর হাওলাদার, আরও অত্র মাদ্রার শিক্ষক ও কোরানের হাফেজ।

 

স্থানীয় সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন ও দোয়া অনুষ্ঠান শেষে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর