শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭২৪ সময় দেখুন

হাসিবুর রহমান শিপন-খুলনা বিভাগীয় প্রতিনিধি, ০৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): শনিবার রাত ১টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়েছে। এ ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

 

নিহতরা হলেন— ট্রাক চালক সোহেল শেখ (২৭) পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের আবুল কালাম শেখের ছেলে এবং হেলপার মুবারক হোসেন (২০) একই গ্রামের জাফর মিয়ার ছেলে।

 

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, রাতে যশোর থেকে একটি ডাল বোঝায় ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের উপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের একজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সংবাদ শুনে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর