মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

 

আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি শনিবার রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। এ সময় দায়িত্বে থাকা একজন নাইট গার্ড তাকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখেন। পরদিন ভোরে হাঁটতে বের হওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।

 

পরে তারা তাৎক্ষণিকভাবে অবহিত করলে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, উদ্ধারকৃত মরদেহের কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের একটি ইনহেলার ও নগদ ৩০ টাকা পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর