মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

টানা ৩ দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙ্গামাটি ও কাপ্তাই

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “টানা তিন দিনের লম্বা ছুটিতে পাহাড় আর হ্রদের সৌন্দর্যে অবগাহন করতে রাঙ্গামাটি ও কাপ্তাইয়ে ছুটে এসেছেন হাজারো পর্যটক। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখন পাহাড়ের এই জনপদে।

 

​​শুক্রবার সকাল থেকেই রাঙ্গামাটির আইকনিক ঝুলন্ত ব্রিজ, পলওয়ে পার্ক, এবং সুভলং ঝর্ণায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পর্যটন নগরীর প্রতিটি পয়েন্ট এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত। বিশেষ করে বিকেলের দিকে ঝুলন্ত ব্রিজে মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

 

​পর্যটকদের প্রধান আকর্ষণ এখন কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি। শত শত ইঞ্জিনচালিত বোট ও স্পিডবোটে করে পর্যটকরা হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কাপ্তাইয়ের ওয়াগ্গা রিভার ভিউ এবং নিসর্গ রিসোর্টগুলোতেও কোনো রুম খালি নেই বলে জানা গেছে।

 

​​দীর্ঘদিন পর এত বিপুল সংখ্যক পর্যটকের আগমনে হাসি ফুটেছে স্থানীয় ব্যবসায়ীদের মুখে।শহরের ছোট-বড় সব হোটেল ও গেস্ট হাউজ আগেভাগেই বুকিং হয়ে গেছে।স্থানীয় রেস্টুরেন্টগুলোতে পর্যটকদের দীর্ঘ লাইন দেখা গেছে।আদিবাসী হস্তশিল্প ও টেক্সটাইল পণ্যের দোকানে বিক্রি বেড়েছে কয়েকগুণ।

 

এক পর্যটক(রাফি আহমেদ)বলেন আমরা পরিবার নিয়ে ঢাকা থেকে এসেছি। রাঙ্গামাটির আবহাওয়া এবং পাহাড়ের পরিবেশ সত্যিই চমৎকার। হ্রদের মাঝে নৌ-ভ্রমণ আমাদের সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।”

 

​পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের জন্য রাঙ্গামাটি ও কাপ্তাইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। হ্রদে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর