মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী দুইবাসে মুখোমুখি সংঘর্ষ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন

মোঃ মহির উদ্দিন, নাগরপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার (২৭ডিসেম্বর ২০২৫ইং) সকাল আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে ঢাকাগামী বিনিময় এবং ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের মধ্যে ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে। এতে উভয় বাসের মোট ২২ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

 

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য ১১জনকে ইতিমধ্যে এম্বুলেন্সে করে টাঙ্গাইল পাঠানো হয়েছে।

বাকি ১জনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অবশিষ্ট ১০ জনকে হালকা চিকিৎসা দিয়ে ডিসচার্জ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ গণমাধ্যম কর্মীদেরকে জানান, শীতের সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনার স্বীকার হয়েছে, এখনো কারো পরিচয় সনাক্ত করতে সনাক্ত করা সম্ভব হয়নি। আরো জানান, যাত্রীবাহী বাস চালকের উদ্দেশ্যে বলেন, শীতের সকালে কুৎয়াশায় থাকে   তাই আরো গুরুত্ব সহকারে বাস নিয়ন্ত্রণ নিয়ে চালানোর নির্দেশ প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর