সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আসাদুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৮ সময় দেখুন

হাসিবুর রহমান শিপন-খুলনা বিভাগীয় প্রতিনিধি, ২৪ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল।

 

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ফিরে এসে সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিবো। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাস মুক্ত শৈলকুপা গড়ার জন্য।

 

উল্লেখ্য, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর