মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় সাকুরা পরিবহনের ধাক্কায় টোলকর্মী গুরুতর আহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৪ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর পটুয়াখালীর দুমকিতে লেবুখালী  পায়রা সেতুর টোল প্লাজায় বাসের ধাক্কায় টোলকর্মী সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বাউফলগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-২৩০৩) তাকে ধাক্কা দেয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, টোল প্লাজায় দায়িত্ব পালনকালে দাঁড়িয়ে থাকা সহিদুল ইসলামকে বাসটি ধাক্কা দিলে তিনি ছিটকে আইল্যান্ডের ওপর পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের ড্রাইভারকে গন দোলাই দিয়ে আটক করে পুলিশে খবর দেয়।  দুমকি থানার পুলিশ আসার আগে টোল প্লাজার কর্তব্যরত যারা ছিলেন ১০০০০ দশ হাজার টাকা নিয়ে গাড়ি ছেড়ে দেন।

 

এসআই সুমন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পড়ে গাড়ি খুঁজে পাইনি। দুমকি থানা ইনচার্জ মো: সেলিম জানান এইমাত্র টোল প্লাজার লোকজন খানা এসেছে অভিযোগ করার জন্য এ বিষয়ে তদন্ত করে আইনঅনুক ব্যবস্থা নেওয়া হবে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর