মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। রবিবার (২১ ডিসেম্বর) সকালে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

 

দলীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা নির্বাচন অফিসে যান। এ সময় বাবার নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকীর ছেলে ফারহান আজাদ মুগ্ধ।

 

মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ বেগম জানান, রবিবার দুপুর পর্যন্ত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর