মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৭ সময় দেখুন

নোয়াখালী, ১৭ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অদ্য দুপুর ২:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হায়দার আলী খান, বিপিএম, কম্যান্ডেন্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী।

 

ডিআইজি ও পুলিশ সুপার আগত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন। পুলিশ সুপার বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করে আমরা গর্বিত ও আনন্দিত। মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের কাছে আমাদের যে অশেষ ঋণ, তাদের জন্য আমাদের এই আয়োজন সামান্য প্রচেষ্টা মাত্র। মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি রইল শ্রদ্ধা। এ ধরণের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে। পরবর্তীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, নোয়াখালী। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর