মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

 

দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ ‘অর্জন’-এ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল,সাংবাদিক,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শান্তির প্রতীক হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজ উদ্দিন সিকদার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, সাধারণ সম্পাদক এস এম মহসিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

 

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর