মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না : হান্নান মাসউদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ সময় দেখুন

হাতিয়া (নোয়াখালী), ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আফাজিয়া বাজারে এক পথসভায়নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেছেন, আমাকে আমার দল থেকে শাপলা কলি মার্কায় নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না।

 

হান্নান মাসউদ বলেন, হাতিয়ার উন্নয়নের স্বার্থে আমরা কোনো দলের বিরুদ্ধে বলবো না। তাই দলবল নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে নতুন একটি হাতিয়া গড়তে চাই। আমরা হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দ্বীপকে ভূমিদস্যু থেকে বাঁচাব, জলদস্যু থেকে বাঁচাব, নদী ভাঙন থেকে বাঁচাব। তাই আমি দল-মত নির্বিশেষে সবাইকে আহ্বান করব– আসেন আমরা সবাই মিলে যাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়াকে বদলাই।

 

তিনি আরও বলেন, হাতিয়াকে বাঁচাতে হলে দলে দলে লড়াই করা যাবে না, মারামারি-হানাহানি করা যাবে না। হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে আরেকবার সংঘাতে জড়ায় তাহলে আর হাতিয়ার মানুষের মুক্তি মিলবে না।

 

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, আমি আজ এখানে কোনো নির্বাচনী জনসভা করতে আসিনি। বিএনপি-জামায়াত-এনসিপি-গণঅধিকারসহ যত দল আছে এবং যারা হাতিয়াতে আছে তাদের সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন। আর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্বীপ হাতিয়াকে বাঁচাই।

 

এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে দ্বীপের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে লোকজন আফাজিয়া ঘাটে আসতে থাকে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর