আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় অসহায়, দুঃস্থ, গরীব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ২৪-রংপুর,৬-পীরগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ধানের শীষের প্রার্থী, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক মো, সাইফুল ইসলাম।
আজ ১০ ডিসেম্বর,বুধবার দুপুরে স্থানীয় সরকারি শাহ্ আব্দুর রউফ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন- মাহমুদুন্নবী চৌধুরী পলাশ সদস্য, রংপুর জেলা বিএনপি ও সভাপতি-পীরগঞ্জ উপজেলা, অধ্যাপক জাকির হোসেন সাধারণ সম্পাদক-পীরগঞ্জ উপজেলা বিএনপি, মোস্তাফিজার রহমান সেলিম সিনিয়র সহ-সভাপতি-পীরগঞ্জ উপজেলা বিএনপি, শাহিনুজ্জামান শাহিন সাংগঠনিক সম্পাদক-পীরগঞ্জ উপজেলা বিএনপি, আতাউর রহমান বিটু সাংগঠনিক সম্পাদক-পীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply