রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শেখ হাসিনার নির্দেশেই বাবার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে আমার সন্দেহ হয় : ড. রেজা কিবরিয়া

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ সময় দেখুন

নবীগঞ্জ (হবিগঞ্জ), ০৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজের বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদ্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেছেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। এতে সন্দেহ হয়, তার নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

 

নির্বাচন প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেন, বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সামগ্রিক সক্ষমতা দরকার— ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা, ভোটবাক্স সুরক্ষা— সবকিছুতেই তারা ব্যর্থ। ফলে আগাম নির্বাচন নিয়েও গুরুতর সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর