শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন

নোয়াখালী, ০২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অদ্য ২রা ডিসেম্বর নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব টি.এম. মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে জেলার আইন-শৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং জোরদার, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং নিজ নিজ থানার কার্যক্রম, চ্যালেঞ্জ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

 

পরিশেষে পুলিশ সুপার মহোদয় সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, শিষ্টাচার, মানবিকতা এবং প্রাজ্ঞতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নোয়াখালী। ডিআইও-১, নোয়াখালী, সকল থানার অফিসার ইনর্চাজবৃন্দসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর