রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর থেকে সরাসরি গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল চলছে।

 

রংপুর জেলা বিএনপির আয়োজনে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে গণতন্ত্রের মানষকন্যা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ বিকেল তিনটায় শুরু হয়েছে দোয়া মাহফিল। জেলা বিএনপির আহবায়ক জনাব মো. সাইফুল ইসলামের আহবানে হাজার হাজার নেতা-কর্মী ওই দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিলের নির্দ্ধারিত সময়ের পূর্বেই জনতার ঢল নামে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ জুড়ে। দোয়া শুরুর পূর্বেই মাহফিল স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 

মাহফিলে দেশনেত্রী সর্বজন প্রিয় গণতন্ত্রের মানষকন্যার জন্য সকলের নিকট তাঁর রোগমুক্তির জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ২৪-রংপুর,০৬-পীরগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো. সাইফুল ইসলাম। দোয়া মাহফিলে কান্নার রোল পড়ে যায়।সবাই অশ্রুশিক্ত নয়নে সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় আল্লাহর দরবারে দু’হাত তুলে মোনাজাত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর