শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে শাপলা পাতা মাছ জব্দ করেছে বন বিভাগ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৯৫ সময় দেখুন

এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ৩০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফল উপজেলায় ৫টি শাপলা পাতামাছ জব্দ করেছে বন বিভাগ। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল থানার সামনে থেকে এ মাছগুলো জব্দ করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি বাস থেকে মাছগুলো উদ্ধার করা হয়।

 

বর্তমানে মাছগুলো বাউফল থানায় রয়েছে। বাউফল উপজেলার বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত শাপলা পাতামাছের কয়েকটি প্রজাতি রয়েছে। কোন প্রজাতি বিক্রয়যোগ্য আর কোনটি নয়- সে অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

 

শাপলা পাতামাছ একটি সংরক্ষিত প্রজাতি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ প্রজাতির মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর