শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১১ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলার পীরগঞ্জে খালাশপীরে অবস্থিত খালাশপীর দারুল-হুদা ফাযিল (স্নাতক) মাদ্রাসায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ১১ নভেম্বর,মঙ্গলবার, সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদ্রাসার মতোওয়াল্লী মো. আনিছুর রহমানের দায়েরকৃত ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারার বিধান মতে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- ১২১৬/২৫।

 

মাদ্রাসায় দানকৃত প্রায় ৩৩ একর জমি মাদ্রাসা প্রতিষ্ঠাকালীণ সময়ে ১৩১ জন ব্যক্তি ওই জমি দান করেছিলেন। দানকারীদের মধ্যে আনিছুর রহমানের পিতামহ আহাম্মদ হোসেন প্রধান গং ওয়াকফ্ এস্টেট,ইসি নং-১১৪৩৪।

জানা গেছে, মাদ্রাসায় দানকৃত ৩৩ একর জমির মধ্যে ৫.২৮ ( পাঁচ একর আটাশ শতক) জমি দাতা জনাব আহাম্মদ হোসেন। মতোওয়াল্লী হিসেবে মো. আনিছুর রহমান বংশানুক্রমে ক্ষমতা প্রয়োগের দ্বন্দে বিবাদ সৃষ্টি হলে এ মামলা দায়ের হয় বলে জানা গেছে।

 

এদিকে মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো. নজরুল ইসলাম সহ আরও তিনজন শিক্ষককে আসামী করে যে মামলা দায়ের করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে হয়রানীমূলক বলে বিবাদীগণের স্বপক্ষে মাদ্রাসার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারী প্রদান করা হয়। পাল্টা-পাল্টি মামলা-হামলায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না হলে বড় কোন সংঘাতের আশংকা করছেন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর